দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান আজ দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যপণ্য, জরুরি ওষুধ, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে।
সময়মতো এই মানবিক সহায়তা পেয়ে শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ‘দিতওয়া’ ঘূর্ণিঝড় ও পরবর্তী বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অঞ্চল এখনো পানির নিচে ডুবে আছে।-বাসস
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team